সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডফরিদপুরের সালথা উপজেলার দরগা গট্টি গ্রামে গতকাল শুক্রবার আগুনে চারটি বসতবাড়ির প্রায় সব মালামাল পুড়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে গ্রামের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়া জানান, আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফরিদপুর অফিস।কুপিয়ে জখমরাজবাড়ীর কালুখালী উপজেলার সাথতা গ্রামে গত বৃহস্পতিবার রাতে আবদুল আলম ফকীর (৪০) নামের এক কৃষককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুবৃর্ত্তরা। স্থানীয় সূত্র জানায়, রায়নগর স্লুইসগেট বাজার থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা আলমকে এলোপাতাড়ি কোপায়। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাজবাড়ী প্রতিনিধি।