সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকসেবীর কারাদণ্ড বগুড়ার আদমদীঘিতে নেশা-জাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) গ্রহণের অপরাধে গতকাল রোববার দুই মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন সান্তাহার চা-বাগান এলাকার ইয়াছিন আলীর ছেলে রতন ও ছাতনি ঢেকড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাজিবুল ইসলাম। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রাসেল মনজুর ভ্রাম্যমাণ আদালতে এই রায় দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুচট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মধ্যম মিঠানালা গ্রামে গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাখাওয়াত হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সাখাওয়াত মধ্যম মিঠানালা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এলাকাবাসী জানিয়েছে, জমিতে কাজ করার সময়ে জমির আইলে থাকা অবৈধ বিদ্যুতের তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর লঞ্চঘাট থেকে গত শনিবার রাতে শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ বোতল ভারতীয় মদ বহনের অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীরামপুরের চৌকিদার পারুল বেগম এবং উপজেলা সদরের চাঁন বাদশা ও রবি মিয়া। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।শ্রমিকের মৃত্যুরাজধানীর বনশ্রীতে গতকাল রোববার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহিন (২৫) নামে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক মো. রাসেল ও রফিকুল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শাহিনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক।ঈর্ষণীয় সূচনাচাঁদপুরের মতলব উত্তর উপজেলার দি কার্টার একাডেমি থেকে এবারের এসএসসি পরীক্ষায় ২০ জন অংশ নিয়ে ২০ জনই জিপিএ-৫ পেয়েছে। দি কার্টার একাডেমির কার্যালয় সূত্র জানায়, ২০০৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এবারই প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করা ২০ শিক্ষার্থীর সবাই বিজ্ঞান বিভাগের। এদের মধ্যে ১৯ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। একাডেমির অধ্যক্ষ তাইতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শ্রেণীকক্ষে ঠিকমতো পাঠদান, শিক্ষার্থীদের সার্বক্ষণিক তদারকি এবং শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে।’ মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি।ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর লঞ্চঘাট থেকে গত শনিবার রাতে শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ বোতল ভারতীয় মদ বহনের অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীরামপুরের চৌকিদার পারুল বেগম এবং উপজেলা সদরের চাঁন বাদশা ও রবি মিয়া। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।