সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকৃতভাবে উপস্থাপনময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম বিকৃতভাবে উপস্থাপন করায় শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্ষুব্ধ হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ এক বিজ্ঞপ্তিতে জানান, ২০ এপ্রিল বিটিভিতে অষ্টম বাংলাদেশ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টের ব্যানার কার্ডে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’-এর নাম বিকৃতভাবে ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’ লেখা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কুমিল্লার প্রধান প্রকৌশলী কাজল কান্তি চৌধুরীর নেতৃত্বে গতকাল সোমবার নগরের বিসিক শিল্পনগর, শাসনগাছা, কান্দিরপাড়, হাউজিং এস্টেট, লাকসামের দৌলতগঞ্জ, চৌদ্দগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় ৮৬ জন বিলখেলাপি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় খেলাপি গ্রাহকদের কাছ থেকে পাঁচ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাককটেলসদৃশ বস্তু উদ্ধারকুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া গ্রাম থেকে গতকাল সোমবার দুপুরে ককটেলসদৃশ ১১টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, কৃষক রাশেদুল ইসলামের বাড়ির একটি খড়ের গাদার ভেতরে বোমা রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে টেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ ১১টি বস্তু উদ্ধার করা হয়। কুষ্টিয়া অফিস