সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরঞ্জাম জব্দ নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদী ও পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি খননযন্ত্র, দুটি ট্রাক্টর ও ৩০০ ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। উপজেলার বোতলাগাড়ী ও কামারপুকুর ইউনিয়নে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এসব মালামাল জব্দ করেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।