সংক্ষেপে সারা দেশ
রিভলবারসহ যুবক আটকফরিদপুরে দেশে তৈরি একটি রিভলবার, তিনটি গুলিসহ মিঠুন দাস (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) ফরিদপুর ক্যাম্পের একটি দল। তিনি মধুখালীর জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের অনাথ দাসের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মধুখালী উপজেলার মাঝকান্দি বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বাড়ির শোওয়ারঘরের বিছানার নিচ থেকে রিভলবারটি উদ্বার করা হয়। র্যাবের ডিএডি এনামুল হক বাদী হয়ে রাতেই মধুখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন। ফরিদপুর অফিস।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুশেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের আয়রাকান্দা মধ্য বয়ড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. খবির উদ্দিন (৭০) নামের এক অবসরপ্রাপ্ত কলেজ কর্মচারী গতকাল রোববার মারা গেছেন। জানা যায়, দুপুর ১২টার দিকে বাড়ির উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় আকস্মিকভাবে ঝুলে থাকা একটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় আত্মীয়স্বজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় তাঁকে মধ্য বয়ড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেরপুর প্রতিনিধি।জেবিবিএর কমিটি গঠনজ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার নিউইয়র্কে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত জেবিবিএর বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী এবং নিউইয়র্কের সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী তারেক হাসান খান। সভায় বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি জন এন উদ্দীন, মাহবুবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।