সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ভার স্টেশননির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে নওগাঁয় নির্মাণাধীন নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির ও সদর ইউএনও হাসিনা আকতারসহ নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা। সার্ভার স্টেশনের কাজ আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। নওগাঁ সংবাদদাতা।সংবর্ধনা ছাত্র ইউনিয়ন ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলার সভাপতি ঝন্টুলাল দাস। এ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সিপিবি পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক দিলীপ কুমার পাইক, হামিদ হাওলাদার প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি।বজ্রপাতে নিহত ২মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন হরিরামপুর গ্রামের মাহাবুল ও শালিকা গ্রামের সাত্তার আলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের মাঠে গরু চরানোর সময়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। মেহেরপুর প্রতিনিধি।