সংক্ষেপে সারা দেশ
নাটোরে ডাকাতিনাটোরের সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের আজাদ দোরগা ও ছোট চৌগ্রাম রাস্তায় গত মঙ্গলবার গাছ ফেলে কয়েকটি বাস, ট্রাক ও দুটি মোটরসাইকেলে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাসের যাত্রী ও মোটরসাইকেল আরোহীদের মারপিট করে ডাকাতেরা টাকা ও মুঠোফোন লুট করে। নাটোর প্রতিনিধি।অবশেষে গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি সেই কিশোরকে (১৩) অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে। গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার জানান, উজানচর এলাকায় একটি শিশুকে ধর্ষণের ঘটনায় ২৫ মে ওই কিশোরের বিরুদ্ধে মামলা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।যুবক খুনপাবনা জেলা শহরের ট্রাফিক মোড় ঘোড়াস্ট্যান্ড এলাকায় গতকাল বুধবার বিকেলে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে মিন্টু হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে মুক্তার নামের এক যুবকের সঙ্গে মিন্টুর (২৬) বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মিন্টুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মুক্তার। পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পাবনা অফিস।লাশ উদ্ধারময়মনসিংহের নান্দাইল উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার মুশুলী ইউনিয়নের মোড়াগালা এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, ওই দিন রাতে মহাসড়কে লাশটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।বিক্ষোভ মিছিলজামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মৌলভীবাজারে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। জেলা শহরের টিসি মার্কেট এলাকায় দলটির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আবার ওই কার্যালয়ে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন দলের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আবদুল হক ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন। মৌলভীবাজার প্রতিনিধি।বিদ্যুৎস্পৃষ্ট হয়েকিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমা আক্তার (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিগদাইড় ইউনিয়নের করাতি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের রমিজ খানের স্ত্রী নাজমা বাড়ির একটি কক্ষে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।বিপিএলের শাখা গাজীপুরের রাজেন্দ্রপুরে নির্মাতা প্রতিষ্ঠান এবিসি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান এবিসি বিল্ডিং প্রডাক্টস লিমিটেডের (বিপিএল) শাখার উদ্বোধন করা হয়েছে। স্বনামধন্য নির্মাণ প্রকৌশলী শামীম জেড বসুনিয়া সম্প্রতি এই শাখার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এবিসি বিপিএলের গ্রাহক ও প্রধান সিমেন্ট উৎপাদনকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।