সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলন অনুষ্ঠিতসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ও চতুর্থ শ্রেণী এবং মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের বিভাগীয় সম্মেলন গতকাল দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাস্টাররোল কর্মচারী সমন্বয় কমিটি উত্তরাঞ্চল শাখা এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বক্তারা বলেন, চাকরি নিয়মিত না হওয়ায় মাস্টাররোল কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ।সংঘর্ষে নিহত ১গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রাইতি নড়াইল গ্রামে গতকাল শুক্রবার মুঠোফোন কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মজিদ শাহ (২০) নামের এক তরুণ নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন গ্রামের জামিরুল, রওশন, হারুন, ফিরোজ ও আনিছুর। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাশবাড়ি থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল দুপুরে মজিদের সঙ্গে জামিরুলের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গাইবান্ধা প্রতিনিধি।