সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটক ৩সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে গতকাল সোমবার সকালে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান, টেংরাখালী গ্রামের হানিফ মোল্লার ছেলে নেছার আলী মোল্লা ও মানিকখালী গ্রামের আবদুল খালেকের ছেলে রফিকুল ইসলাম। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোশাররফ হোসেন জানান, আটক ব্যক্তিরা মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাসন্ত্রাসী গ্রেপ্তারসাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকায় গতকাল সোমবার সকালে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী সজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শহরতলির খড়িবিলা গ্রামের জাহান আলীর ছেলে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোশারফ হোসেন জানান, সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকায় অভিযান চালিয়ে ভারতের তৈরি একটি ওয়ান শুটারগানসহ সজিবুরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা