সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইনওগাঁর রানীনগর উপজেলায় গত বুধবার শাহিনুল ইসলাম (৩৫) নামের এক ধান ব্যবসায়ীকে দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে নগদ নয় লাখ টাকা, একটি মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, উপজেলার আবাদপুকুর বাজারের আড়তদার শাহিনুর বুধবার ভোরে ধান কেনার জন্য মোটরসাইকেলে করে আবাদপুকুর বাজারে যাচ্ছিলেন। পারইল সেতুর কাছে পৌঁছামাত্র তিন-চার জন যুবক তাঁর মাথায় দা দিয়ে কুপিয়ে নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।চারজনের কারাদণ্ডসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে চুরির অপরাধে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব কুমার তাঁদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার এনায়েতপুর থানার মদন (৩৮), আলামিন (২৫), আবদুল হালিম (২৮) ও আবদুর রহিম (৩০)। এনায়েতপুর থানার ওসি ওহেদুজ্জামান জানান, গত বুধবার ভোরে থানার আড়কান্দি গ্রামের ব্যবসায়ী কামরুল হাসানের বাড়িতে চুরির চেষ্টাকালে দুজনকে আটক করে জনতা। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী আরও দুজনকে আটক করে গণধোলাই দেন তাঁরা। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।দুজনের মৃত্যু ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার পারুলীতলা গ্রামের আবদুল জব্বার (৬৫) ও পুরাপুটিয়া গ্রামের আলী আকবরের অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে জহিরুল ইসলাম (১৪)। জব্বারের ছেলে আবদুল মালেক জানান, বওলা গ্রামের ইটভাটা থেকে স্থানীয় বাজারে যাওয়ার সময় তাঁর বাবা মারা যান। অপরদিকে জহিরুলের চাচা মোতালেব মিয়া বলেন, মাঠে খেলা করার সময় জহিরুল বজ্রপাতে আহত হন। পরে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।