সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালকের লাশ উদ্ধারযশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকা থেকে গতকাল শুক্রবার আজিজুর রহমান (২৫) নামের এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার দোগাছিয়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, রাস্তায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির ইজিবাইকটি পাওয়া যায়নি। যশোর অফিস।দুজনের কারাদণ্ডফরিদপুরের সালথায় ভূমি অফিসের আদেশ অমান্য করে সরকারি সম্পত্তি দখল করার দায়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দি গ্রামের সিড্ল জুট মিলসের কেয়ারটেকার ওহিদুজ্জামান সিকদার (৪৫) ও আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের হালিম ফকির (৪০)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল বারী অভিযানে নেতৃত্ব দেন। ফরিদপুর অফিস।ওষুধ আটকমেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর সীমান্তে গতকাল শুক্রবার বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করেছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। তাঁরা জানিয়েছেন, উদ্ধার করা ওষুধের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। তবে এ সময় কেউ আটক হয়নি। বিজিবির ৩২ বাজিতপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শাজাহান আলী বলেন, দুপুরে চোরাকারবারিরা বাজিতপুর সীমান্ত দিয়ে ভারতীয় ওষুধ পাচার করে আনে। বিজিবি ধাওয়া করলে মালামাল ফেলেই পালিয়ে যায় তারা। উদ্ধার করা ওষুধ শুল্ক অফিসে (কাস্টমস) জমা দেওয়া হয়েছে। মেহেরপুর প্রতিনিধি।