সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে চিকিৎসাসাভারে রানা প্লাজা ধসের ঘটনায় আহত ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসা দিয়েছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। গত শুক্রবার সকালে সাভারের অধরচন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ে হাসপাতালের চেয়ারম্যান ও ব্যথা বিশেষজ্ঞ জোনাইদ শফিক এবং ব্যবস্থাপনা পরিচালক ও ল্যাপারস্কপি সার্জন সরদার এ নাঈমের তত্ত্বাবধানে ৩০ সদস্যের একটি চিকিৎসা দল ওই চিকিৎসাসেবা দেয়। বিজ্ঞপ্তি।এসএমসির সহায়তারানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। দুর্ঘটনায় গুরুতর আহত ও পঙ্গু ১৬ জনকে এসএমসির পক্ষ থেকে আট লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। সম্প্রতি এসএমসির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শফি উদ্দিন আহমদ (এফসিএ) সাভারের এনাম মেডিকেল কলেজ হাপাতালে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেন। বিজ্ঞপ্তি।