সংক্ষেপে সারা দেশ
টিএমএসএসের কর্মশালাঢাকায় টিএমএসএসের প্রধান কার্যালয়ে ‘বাড়ি বসে বড়লোক’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি শেষ হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ‘বাড়ি বসে বড়লোক’ প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে নিজ অর্থায়নে টিএমএসএসে প্রশিক্ষণের উদ্যোগ নেয়। অনলাইনে আউটসোর্সিং প্রশিক্ষণ দিয়ে নারীদের ঘরে বসে আয় করার সুযোগ সৃষ্টির উদ্দেশে আয়োজিত এ কর্মশালায় ৪৬ জন নারী প্রশিক্ষণ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম। এ ছাড়া প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় নির্বাহী পরিচালক জানান, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।বখাটের দণ্ডমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে গত রোববার হাছন আলী (২০) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি বনগাঁও গ্রামের মর্তুজ মিয়ার ছেলে। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গ্রামের এক কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই যুবককে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি কর্মকর্তা জেলহাজতেটাকা আত্মসাতের মামলায় ফরিদপুরের নগরকান্দা অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কামরুল হাসানকে (৪২) জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে গতকাল সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহকদের ঋণ দেওয়ার নামে কামরুল হাসান দুই কোটি ৭২ লাখ ৩৬ হাজার ৪৬৭ টাকা আত্মসাৎ করেছেন বলে একটি মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন বর্তমান শাখা ব্যবস্থাপক রমেশ রায়। ওই রাতেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ফরিদপুর অফিস