সংক্ষেপে সারা দেশ
কর্মশালা অনুষ্ঠিতবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা গত রোববার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গত অর্থবছরে গৃহীত গবেষণা কর্মসূচিগুলোর মূল্যায়ন এবং আগামী বছরের কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে এ কর্মশালা আয়োজন করা হয়। প্রধান অতিথি মতিয়া চৌধুরী আবহাওয়ার উপযোগী প্রযুক্তি উদ্ভাবনের জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।কর্মকর্তা লাঞ্ছিতপটুয়াখালীর দশমিনা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার সকালে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, উপজেলা যুবলীগের কিছু নেতা-কর্মী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ওই কর্মকর্তাকে চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে আক্রমণ করা হয়। এ ঘটনায় উপজেলা যুবলীগের সহসভাপতি কাজী আযাদ হোসেন ও হীরন শরীফ নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দশমিনা থানার ওসি নাজমুল আলম চৌধুরী জানান, এ ঘটনায় ওই কর্মকর্তা মামলা করেছেন। পটুয়াখালী অফিসসংঘর্ষে নিহত ১ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংর্ষে খাইরুল ইসলাম মালিথা (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন জানান, উপজেলার সিংদহ গ্রামের মালিথার সঙ্গে প্রতিবেশী মতিয়ার রহমানের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। গত সোমবার মতিয়ারের পটোলখেত কে বা কারা নষ্ট করে ফেলে। এ জন্য মালিথাকে দায়ী করেন মতিয়ার। এ নিয়ে গতকাল সকালে বাগিবতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের লোকজন রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ