সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিডব্লিউএমএর কমিটিবাংলাদেশ সিরামিকওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিডব্লিউএমএ) সভাপতি পদে চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে শাইনপুকুর সিরামিকসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রিজভী উল কবীর নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই কমিটি দুই বছর দায়িত্ব পালন করবে। বিসিডব্লিউএমএ হলো সিরামিক টেবিলওয়্যারস, টাইলস ও স্যানিটারিওয়্যারস প্রস্তুতকারকদের একমাত্র শীর্ষ সংস্থা। বিজ্ঞপ্তি। মানববন্ধন অর্পিত সম্পত্তি আইনের বিধান অনুযায়ী প্রতিকারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল বুধবার সকালে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক গোষ্ট বিহারী মণ্ডল, মঙ্গল কুমার পাল প্রমুখ। পরে তাঁরা সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মহসীন আলীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক সঞ্চারকলিপি দেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।৩ নম্বর সংকেত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।