সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্তদান কর্মসূচিআন্তর্জাতিক গবেষণা সংস্থা নেলসন (বাংলাদেশ) লিমিটেড গতকাল বৃহস্পতিবার নেলসন গ্লোবাল ইমপ্যাক্ট ডে-২০১৩ উপলক্ষে তাদের ধানমন্ডির কার্যালয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি থেকে সংগৃহীত রক্ত দেওয়া হবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের। কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালনায় এ রক্তদান কর্মসূচিতে অংশ নেন নেলসনের কর্মকর্তা ও কর্মচারীরা। ১১০টিরও বেশি দেশে নেলসনের প্রায় ৩৪ হাজার কর্মী গ্লোবাল ইমপ্যাক্ট ডে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এ বছর দিনটিকে উৎসর্গ করা হয়েছে সমাজের সব স্তরের শিশুদের জন্য। বিজ্ঞপ্তি।অচেতন করেটাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত মঙ্গলবার রাতে আবদুল মান্নান (৫০) নামের এক ব্যবসায়ীকে অচেতন করে পেঁয়াজ ও রসুনবোঝাই পিকআপ ভ্যান নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতকারীরা। মান্নানের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার দুলাউরা গ্রামে। মান্নানকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকা থেকে অচেতন অবস্থায় এলাকাবাসী উদ্ধার করেন। পরে তাঁকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে চেতনাশক্তি ফিরে পান তিনি। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘি উপজেলায় পানিতে ডুবে জাহিদুল ইসলাম নামের ছয় বছরের এক শিশু মারা গেছে। সে উপজেলার কুন্দগ্রামের কোরমাপাড়া মহল্লার মকবুল হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে জাহিদুল বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায়। এ সময় পানিতে পড়ে সে ডুবে যায়। প্রায় তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করা হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।ব্যবসায়ী নিহতঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের যাত্রী মাছ ব্যবসায়ী মহসিন (২২) মারা যান। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের আলী আশরাফের ছেলে। মহসিন দাউদকান্দি থেকে পিকআপে করে মাছ নিয়ে কুমিল্লার নিমসার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।