সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ী নিহতব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে হুমায়ুন কবির (৫৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হুমায়ুনের ছোট ভাই ইব্রাহিম খলিল উল্লাহর স্ত্রীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) অংশু কুমার দেব বলেন, ‘রান্নাঘর তৈরি করা নিয়ে হুমায়ুনের সঙ্গে পারভিনের ঝগড়া হয়। একপর্যায়ে পারভিনের লাঠির আঘাতে ঘটনাস্থলেই হুমায়ুনের মৃত্যু হয়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। লাশ উদ্ধার ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গতকাল শুক্রবার সকালে মিজানুর রহমান (৩৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ভালুকজান গ্রামে। থানার উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পথচারীরা মুঠোফোনে পুলিশকে লাশের খবর জানান। সকালে মিজানুরের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা মিজানুরকে খুন করেছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।শিক্ষার্থীদের সংবর্ধনা কিশোরগঞ্জের ভৈরবে প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে বন্ধু পরিষদ নামে একটি সংগঠন এ সংবর্ধনা দেয়। এ সময় ১৩৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশতাক আহমেদ। এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব।চক্ষুশিবির ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল শুক্রবার সকালে বিনা মূল্যে চক্ষুশিবিরের আয়োজন করা হয়। সিমবায়োসিস বাংলাদেশের অর্থায়নে ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সহযোগিতায় দিনব্যাপী ওই চক্ষুশিবিরের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৌম্যেন্দ্র কিশোর চৌধুরী। চক্ষুশিবিরে সহস্রাধিক দরিদ্র রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও চশমা দেওয়া হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।