সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলা দায়েরকুমিল্লার চৌদ্দগ্রামে গত শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। চৌদ্দগ্রাম থানার এসআই ইকবাল হোসেন ও এএসআই শাহিন ওই রাতেই মামলা দুটি করেন। পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় উপজেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক রবিউল করিম শামীম, উপজেলা জামায়াতের আমির সাহাব উদ্দিন, পৌর আমির মাহফুজুর রহমানসহ ৩৯ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে আসামি করা হয়। আর গাড়ি ভাঙচুরের মামলায় উপজেলা জামায়াতের আমির সাহাব উদ্দিনসহ ৩৪ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে আসামি করা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।