সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তার ২চট্টগ্রাম নগরের হাজারি গলির স্বর্ণের দোকানের কর্মচারী প্রিয়ম আচার্য (২২) হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিয়মকে গত শুক্রবার গভীর রাতে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল রোববার ওই দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন শুভ মজুমদার ও ছোটন মল্লিক। তাঁদের নগরের কৈবল্যধাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।মামলা দায়েরকুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার রাজারহাট থানায় মামলা হয়েছে। এজাহারে বলা হয়েছে, গত শনিবার রাতে পুষ্পজিৎ (২৫) নামের এক যুবক ওই ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় ছাত্রীটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই যুবক পালিয়ে যান। রাজারহাট থানার ওসি শামীম হাসান সরদার জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম।উত্ত্যক্ত করায়কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফরিদপুরে দিদার হক (২২) নামের এক তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সদরপুর উপজেলার সদরনামের ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন ওই দণ্ডাদেশ দেন। সদরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মুন্সী আশিকুর রহমান জানান, গতকাল বেলা ১১টার দিকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দিদারকে গ্রেপ্তার করা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। ফরিদপুর অফিস।৪৩ রোহিঙ্গা আটক নাফ নদী দিয়ে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমারের ৪৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গতকাল রোববার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার জলিলে দিয়া নামক এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে একটি নৌকাসহ ওই রোহিঙ্গাদের আটক করা হয়। এদের মধ্যে সাতজন নারী, ১১টি শিশু ও ২৫ জন পুরুষ। আটক ব্যক্তিদের সবাই মিয়ানমারে মংডু শহরের বাসিন্দা বলে জানা গেছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।