সংক্ষেপে সারা দেশ
ধর্ষণের অভিযোগনেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাগর নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্বধলা থানার এসআই মনোরঞ্জন বলেন, গত শনিবার রাতে উপজেলার একটি গ্রামে ওই ছাত্রীকে ধর্ষণ করে সাগর। এ ঘটনায় ছাত্রীর মামা গতকাল পূর্বধলা থানায় মামলা করেন। এ মামলায় সাগরকে গ্রেপ্তার করা হয়। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি লাশ উদ্ধার কক্সবাজারের মহেশখালীর পৌর এলাকার চরপাড়া থেকে গতকাল সোমবার মোহাম্মদ মিয়া (৭০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মহেশখালী থানার এসআই ফরিদ উদ্দিন বলেন, তিন দিন আগে বাজারে পান বিক্রি করতে বাড়ি থেকে বের হন মোহাম্মদ। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর হদিস মেলেনি। গতকাল সকালে স্থানীয় লোকজন চরপাড়ায় তাঁর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় পুলিশ।মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিজরিমানাপরিবেশের ক্ষতি করায় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরিবেশ ছাড়পত্র না থাকা, বর্জ্য পরিশোধনযন্ত্র ইটিপি না থাকা, ইটিপি থাকা সত্ত্বেও তা বন্ধ রেখে দূষিত বর্জ্য সরাসরি বাইরে ফেলার অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের পরিবেশ অধিদপ্তরে ডেকে শুনানি শেষে ওই জরিমানা করেন। নিজস্ব প্রতিবেদক