সংক্ষেপে সারা দেশ
একিমকে পুনঃ অর্থায়ন একিম ল্যাবরেটরিজকে পুনঃ অর্থায়ন করেছে ঢাকা ব্যাংক। ব্যাংকটির প্রধান কার্যালয়ে গতকাল বুধবার এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ ও একিম ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, উপব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোহাম্মদ খান, উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক বাকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি। রক্তদান কর্মসূচিবিশ্ব রক্তদান দিবস উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের বসুন্ধরা ক্যাম্পাসে দুই দিনব্যাপী রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও কোয়ান্টাম ফাউন্ডেশন যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা রক্ত দেন। এই কর্মসূচি থেকে ২৫০ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। বিজ্ঞপ্তি।