সংক্ষেপে সারা দেশ
স্নানযাত্রাপ্রতিবছরের মতো এবারও পুরান ঢাকার তাঁতীবাজারের শ্রীশ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ‘শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা’ অনুষ্ঠিত হবে। কাল রোববার সকাল ১০টায় তাঁতীবাজারের দুর্গাপূজার প্রাঙ্গণ থেকে এই স্নানযাত্রা শুরু হবে। এ উপলক্ষে এলাকায় দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আসামি গ্রেপ্তার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কহিনুর হত্যা মামলার একমাত্র পলাতক আসামি সিরাজুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ২২ মে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কহিনুরকে হত্যা করা হয়। পঞ্চগড় প্রতিনিধি।যুবকের মৃত্যুরাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (২০) এক যুবক নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ওই যুবক উত্তরা ৩ নম্বর সেক্টরের জসীমউদ্দীন সড়ক পারাপারের সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক জহির ইকবাল ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠান। নিজস্ব প্রতিবেদক।