সংক্ষেপে সারা দেশ
বিক্ষোভ সমাবেশবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সংগঠনের জেলা আহ্বায়ক জিয়াউল হকের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মোখলেসুর রহমান ও ইকবাল হোসেন খান, জেলা বিএনপির সহসভাপতি আরফান মোল্লা, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, ছাত্রদলের জেলা সভাপতি খন্দকার রাশেদুল আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রউফ, আবদুল আলীম সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন। টাঙ্গাইল প্রতিনিধিআসামি গ্রেপ্তারনাটোরের লালপুর উপজেলার শিবপুর খাঁপাড়া গ্রাম থেকে একাধিক মামলার আসামি হাসান আলী ওরফে টুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, হাসান আলীর বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে থানায় ১৪টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গতকাল শনিবার সকালে শিবপুর খাঁপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেশে তৈরি একটি শাটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়। লালপুর (নাটোর) প্রতিনিধিচক্ষুশিবির মাদারীপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে গতকাল শনিবার একটি ভ্রাম্যমাণ চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এ সময় জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, বারডেমের বিশেষষ্ণ চিকিৎসক খুরশিদ জামান, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আবদুস সামাদ, মাদারীপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। এতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে রোগীদের চক্ষু পরীক্ষা করে বিনা মূল্যে সেবা দেওয়া হয়। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি