সংক্ষেপে সারা দেশ
সাংবাদিক ছুরিকাহতইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর ফরিদপুর প্রতিনিধি মফিজ ইমাম ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত বুধবার রাত নয়টার দিকে ঢাকার শাহবাগ এলাকায় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। তিন ছিনতাইকারী প্রথমে তাঁর বাঁ হাতে ছুরিকাঘাত করে। পরে তারা তাঁর কাছে থাকা নগদ টাকা, মানিব্যাগ, চশমা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। আহত মফিজ ধানমন্ডির গণস্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন। ফরিদপুর অফিস।সঞ্চরণসভা অনুষ্ঠিত কবি সুফিয়া কামাল ও শহীদজননী জাহানারা ইমাম সঞ্চরণে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের প্রগতিশীল নারী সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’ গতকাল বৃহস্পতিবার স্মরণসভার আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক ফারুকা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষক ও বন্ধুসভার সদস্যরা। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।