সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিমানা ফরিদপুরে গতকাল সোমবার এক অভিযানে ফরমালিন মেশানো ৩২২ কেজি আম ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব আম বিক্রির দায়ে আট ফল ব্যবসায়ীকে মোট ৪৬ হাজার টাকাও জরিমানা করেন আদালত। ভাঙ্গা বাজার ও ভাঙ্গা চৌরাস্তা এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম জয়ন্তি রায়। ব্যবসায়ী এনামুল হক ও শাহাদাত হোসেনকে আট হাজার টাকা করে এবং মো. খায়রুজ্জামান, অখিল দাস, সাইদুল চৌধুরী, মো. এসকান্দার, আকতার হোসেন ও রবিউল ইসলামকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ফরিদপুর অফিসকারাদণ্ড নওগাঁর রানীনগরে ছাত্রীদের উত্ত্যক্ত করা, মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত নয়জনকে জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় উপজেলার রাজাপুর গ্রামের নাহিদ হোসেনকে ছাত্রী উত্ত্যক্ত করার দায়ে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; উপজেলার বিভিন্ন এলাকার মাসুদ রানা, নিজামউদ্দীন ও নয়ন হোসেনকে মাদক সেবনের দায়ে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং আহমঞ্চদ সাখিদার, ফরিদ মণ্ডল, মুঞ্জ, জামাল হোসেন ও আবদুর রহমানকে জুয়া খেলার দায়ে ২০০ টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন আদালত। আদালতের নেতৃত্ব দেন ইউএনও মুনিরুল ইসলাম পাটওয়ারী। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিএকজন নিহত নওগাঁর পত্নীতলার বরইল গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় শামসুল হক (৩২) নামের এক ব্যক্তি আহত হয়ে পরে মারা গেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের আবদুল জলিলের ছেলে আবদুল মান্নান ও মেয়ে ঝরনা বেগমের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঝরনা বেগমের বর্গাদার শামসুল শুক্রবার জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে মান্নানের লোকজন তাঁকে ধরে মারধর করেন। এ সময় কোদালের আঘাতে শামসুল গুরুতর আহত হলে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তিনি মারা যান। পত্নীতলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘ওই ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে।’ নওগাঁ সংবাদদাতা