সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোনা অবমুক্তসুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদসংলগ্ন জামে মসজিদের পুকুরে গতকাল মঙ্গলবার রুইজাতীয় ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।ছেলেকে পুলিশে সোপর্দব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গত সোমবার বখাটে ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক বাবা। পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের আরশাদ আলী তাঁর বখাটে ছেলে সাইমুন মিয়াকে (২৫) পুলিশে সোপর্দ করেন। তিনি চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী বলেন, সাইমুনকে জেলহাজতে পাঠানো হয়েছে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।দুই শিশুর মৃত্যুনাটোরের লালপুরে গতকাল মঙ্গলবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের জফির আলমের মেয়ে রিন্তি (৬) ও আজরুল ইসলামের মেয়ে আশা (৬) গতকাল দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক এখলাছুর রহমান তাদের মৃত ঘোষণা করেন। লালপুর (নাটোর) প্রতিনিধি।আলোচনা সভাহোমিওপ্যাথিক চিকিৎসার জনক হ্যানিম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের শাল্লায় আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন চিকিৎসক বারীন্দ্রকুমার দাশ। ‘হ্যানিম্যানের জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় আরও বক্তৃতা দেন চিকিৎসক লিটন চক্রবর্তী, হরিধন দাস, কৃষ্ণধন বৈষ্ণব, অরবিন্দু দাস প্রমুখ। দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি।