সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনা২০১৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বেসরকারি সংস্থা সার্ভ দ্য পিপল পরিচালিত হাবীব-শাহজাদী ফাউন্ডেশন। বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত এ সংবর্ধনায় বানারীপাড়ার তিনটি বিদ্যালয়ের এসব শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোর্শেদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ভ দ্য পিপল ও হাবীব-শাহজাদী ফাউন্ডেশনের চেয়ারপারসন বেগম শাহজাদী। বিজ্ঞপ্তি।রেইনকোট বিতরণপ্রথম আলোর উদ্যোগে গত সোমবার রাজধানীর সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির প্রিয়াঙ্গন ও মল্লিকা সেন্টারে ১৩৮ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। রেইনকোট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলো ঢাকা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খান ইমাম হোসেন ও সার্কুলেশন নির্বাহী গৌতম মণ্ডল। নিজস্ব প্রতিবেদক।