সংক্ষেপে সারা দেশ
সিপিবির জনসভাফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে গতকাল রোববার বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার আয়োজনে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস, কে এম রুহুল আমিন, জেলা সিপিবির সভাপতি কানাইলাল গাঙ্গুলি, সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, সুধীন সরকার, মানিক মজুমদার, বেলায়েত হোসেন প্রমুখ। সভা শেষে একটি মিছিল বের করা হয়। ফরিদপুর অফিস।আলোকচিত্র প্রদর্শনী গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য কার্যালয়ের যৌথ আয়োজনে গতকাল রোববার পিরোজপুরের সরকারি গণগ্রন্থাগারে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। প্রদর্শনীতে ২০টি ছবি প্রদর্শন করা হয়। এতে প্রথম হন দৈনিক আলোকিত বাংলাদেশ-এর পিরোজপুর প্রতিনিধি হাসান মামুন, দ্বিতীয় দৈনিক মানবকণ্ঠ-এর পিরোজপুর প্রতিনিধি মাকসুদা আক্তার এবং তৃতীয় ফ্রিল্যান্স ফটো সাংবাদিক মাহবুবা খানম লুনা। পিরোজপুর প্রতিনিধি। নিরাপদ প্রসব কেন্দ্রনীলফামারী জেলা সদরের কচুকাটা ইউনিয়নের দুহুলী কমিউনিটি ক্লিনিকে গতকাল রোববার দুপুরে নিরাপদ প্রসব কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন নীলফামারী-২ সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত সচিব ও কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক মাখদুমা নার্গিস, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেঞ্চদ, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মজিদ, প্ল্যান বাংলাদেশ জলঢাকা ইউনিটের কর্মসূচি সমন্বয়কারী মাহবুবুল আলম প্রমুখ। নীলফামারী প্রতিনিধি।