সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতারসামগ্রী বিতরণ ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশনের (ওফা) নেতারা গত শুক্রবার ফৌজদারহাট ক্যাডেট কলেজ কর্মচারীদের ১৮১টি পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছেন। এ উপলক্ষে ওফার কেন্দ্রীয় গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ও দুদকের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালাউদ্দিনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সাজ্জাদ হোসাইন, ডা. সরওয়ার প্রমুখ। এ ছাড়া ওফার চট্টগ্রাম চ্যাপ্টার ও লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে ফৌজদারহাট কলেজিয়েট হাইস্কুলে এক চক্ষু ক্যাম্পে ২০০ শিশুর চোখ পরীক্ষা করা হয়। বিজ্ঞপ্তি। তিন কিশোরী উদ্ধারফরিদপুর সদরের রাজবাড়ী মোড়ে যশোরগামী একটি বাস থেকে গত রোববার সন্ধ্যায় তিন চাকমা কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোরগামী হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ওই কিশোরীদের উদ্ধার করা হয়। ঢাকায় বিউটি পারলারে কাজ দেওয়ার কথা বলে দালালেরা তাঁদের যশোর নিয়ে যাচ্ছিল। তাঁদের বাড়ি বান্দরবান জেলার আলীকদম এলাকায়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি হয়েছে।  ফরিদপুর অফিস হামলায় আহত ৭সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্ণগাঁতী এলাকায় গতকাল সোমবার সকালে একটি হামলার ঘটনায় নারীসহ সাতজন আহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গতকাল বিএনপি নেতা দুলাল হোসেন খানের বাড়িতে আওয়ামী লীগ নেতা আবুল মুনসুর খান ও তাঁর দুই ছেলেসহ ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। হামলায় আহত সাতজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি