সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচাপায় শিশুর মৃত্যুহবিগঞ্জ বাইপাস সড়কের শ্মশানঘাট এলাকায় গতকাল শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাসের চাপায় কলি আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মনির হোসেনের মেয়ে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজামেঞ্চল হক জানান, গতকাল সকালে রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই কলি আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় বাসের চালকের সহকারী মাসুম মিয়াকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  হবিগঞ্জ প্রতিনিধি।মেহেন্দীগঞ্জে ডাকাতিবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শোলদী গ্রামে গত বৃহস্পতিবার রাতে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছে। মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ১০ থেকে ১৫ জনের একদল মুখোশধারী ডাকাত সিঁধ কেটে গ্রামের সুভাষ কীর্তনিয়ার বাড়িতে ঢোকে। বাড়ির সবাইকে বেঁধে রেখে তাঁরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। ডাকাতেরা চলে যাওয়ার সময় বাড়ির মানুষ চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।  বরিশাল অফিস।