সংক্ষেপে সারা দেশ
শো-রুমে চুরিরাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ওয়ালটনের শোরুমে গত শনিবার রাতে একটি চুরির ঘটনা ঘটেছে। শোরুম কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার সকালে শোরুম খুলে দেখা যায়, রাতে টিন ও সিলিং কেটে ভেতরে চোর প্রবেশ করে। শোকেসের ড্রয়ারের তালা ভেঙে ৮৫ হাজার টাকা এবং ১০০ মুঠোফোন সেট চুরি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজামেঞ্চল হক জানান, ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহূত রশি ও রডকাটা কাটার উদ্ধার করা হয়েছে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি।শিক্ষক নিহতব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় ফারুক আহমেদ (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার ইসলামপুর শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফারুক আহমেদ উপজেলার মিরাসানী পলিটেকনিক একাডেমির সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি মিরাসানী গ্রামে। ইসলামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা হাবিলদার খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।