সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি গ্রেপ্তার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় হাজীগঞ্জ বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে অপহরণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরজ খান (৩০) উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পশ্চিম সালেপুর গ্রামের বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২০ মার্চ এক কিশোরীকে অপহরণ করে যন্ত্রচালিত নৌকায় নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে অপহরণের একটি মামলা হয়। চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. সামসুদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদপুর অফিস।দুটি লাশ উদ্ধার সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর এলাকার হবিবপুর গ্রামের আওলাদ মিয়ার ছেলে দিনমজুর এনাম আহমদের (২২) লাশ নিজ শোবার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। লাশ ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। অপর দিকে, গতকাল সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের যুগলনগর গ্রামের ছাদ মিয়ার ছেলে লেগুনাচালক রিয়াজুল হকের (২১) লাশ উদ্ধার করে পুলিশ। যুগলনগর সড়কের পাশের একটি গাছের সঙ্গে ঝুলছিল লাশটি। জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত দুটি লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।সাতকানিয়ায় অগ্নিকাণ্ডচট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম রসুলাবাদে গতকাল মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে ছয়টি বসতবাড়ি পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। আগুনে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।