সংক্ষেপে সারা দেশ
শিবিরের কর্মী গ্রেপ্তারকুমিল্লার লাকসামে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামায়াতের নেতা আলী আহসান মোহামঞ্চাদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ও এর আগের দিন দলটির ডাকা হরতালে তাঁদের গ্রেপ্তার করা হয়। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। ব্যবসায়ী আটকচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর ও হরিহরনগর সীমান্তে বাংলাদেশি তিন গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। বুধবার রাতে সীমান্তের শূন্যরেখা থেকে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন বেনীপুর গ্রামের আরিফুল ইসলাম ও হাসেম আলী এবং হরিহরনগর গ্রামের কাওসার উদ্দীন। ওই রাতে এই তিনজন সীমান্তপথে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের আটক করেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি।বই বিতরণ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সেবামূলক প্রতিষ্ঠান আর কে জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এলাকার ১০৬ জন দুস্থ শিক্ষার্থীর মধ্যে একাদশ শ্রেণীর বই বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মতলব ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আবদুস সামাদ, উপাধ্যক্ষ আসাদুর রহমান, ট্রাস্টের প্রতিনিধি মো. জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি।মানববন্ধনজিন বা প্রাণের গঠন সংকেতে পরিবর্তন ঘটানো বিটি বেগুনের চাষের অনুমতি না দেওয়া ও স্থানীয় জাত রক্ষার দাবিতে গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন করে উবিনীগ, নয়া কৃষি আন্দোলন ও স্বাস্থ্য আন্দোলন। বিজ্ঞপ্তি।