সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনাশরীয়তপুরের নড়িয়া উপজেলার সোনার বাজার এলাকায় গতকাল শনিবার বিকেলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের গাড়িবহরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চালকসহ পুলিশের পাঁচ কনস্টেবল আহত হয়েছেন। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ডেপুটি স্পিকার শওকত আলী গতকাল বিকেলে ডিঙ্গামানিক শ্রীশ্রী সত্যনারায়ণ সেবামন্দিরের অনুষ্ঠান শেষে নড়িয়া উপজেলা সদরে ফিরছিলেন। শরীয়তপুর প্রতিনিধি।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন। গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে কেব্ল টিভির লাইন মেরামত করার সময় বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে জাহিদুল ইসলাম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়। জাহিদুল একই গ্রামের আবদুর রশিদের ছেলে। অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলার সীচা গ্রামের কাঠমিস্ত্রি আবদুল জব্বার (৪৫) ঘরের টিনের চালে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। গাইবান্ধা প্রতিনিধি। সড়ক অবরোধ নীলফামরীর সৈয়দপুর বাইপাস সড়কের ডাঙ্গাপাড়া মোড়ে গতিরোধক নির্মাণের দাবিতে গতকাল শনিবার দুপুরে সড়কটি অবরোধ করেন এলাকাবাসী। তাঁরা সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফেলে এই অবরোধের সৃষ্টি করেন। এতে সৈয়দপুর শহরে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বাইপাস সড়কের ডাঙ্গাপাড়া মোড়ে শ্যামলী (৮) নামের এক শিশু রাস্তা পার হতে গিয়ে মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হয়। এ ঘটনায় পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম আজম জানান, উল্লিখিত স্থানে দুটি গতিরোধক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।শ্রমিকের মৃত্যু কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোকালী গ্রামে গত শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্তার হোসেন নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তার হোসেন কোকালী গ্রামে একটি বাড়ি তৈরির কাজ করছিলেন। সেখানে পানি উত্তোলনের মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি।আটক ৬ সিলেটের বিশ্বনাথ উপজেলার শেখপাড়া (ধলীপাড়া) গ্রামে ‘মাজারের টাকা’ নিয়ে গত শুক্রবার রুহেল মিয়া ও নূর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় একটি পক্ষের ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করে অপর পক্ষ। ওই ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁরা হলেন শেখপাড়া গ্রামের নূর মিয়া, পুরাণগাঁও (কোনাপাড়া) গ্রামের শাহরিয়ার আহমদ, রুহেল আহমদ, আক্তার হোসেন, আবদুল কাইয়ুম ও মিজানুর রহমান। থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি।জরিমানানির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে গতকাল শনিবার রাজধানী ঢাকায় ১২টি প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মহানগর পুলিশের সহযোগিতায় অধিদপ্তরের চারটি দল এই অভিযান পরিচালনা করে। বিজ্ঞপ্তি।