সংক্ষেপে সারা দেশ
বখাটের কারাদণ্ডস্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ইয়ামিন খাঁ (১৮) নামের এক বখাটে যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার বেতিল গ্রামের গোনজের আলী খাঁর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়ামিন চরবেলতেল বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রায়ই উত্ত্যক্ত করত। গতকাল সকালে ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শাহজাদপুর থানায় অভিযোগ করা হয়। পুলিশ ইয়ামিনকে আটক করে আদালতে হাজির করে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জপানিতে ডুবে মৃত্যু কক্সবাজারের টেকনাফে নাফ নদীর প্যারাবনে গত শনিবার সন্ধ্যায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো পৌরসভার জালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মোহামঞ্চদ ইব্রাহিমের ছেলে আবরাফ (১০) ও সাবরাং নয়াপাড়া গ্রামের বাসিন্দা মোহামঞ্চদ আইয়ুবের ছেলে সাইফুল্লাহ (১১)। প্রত্যক্ষদর্শীরা ও শিশুদের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নাফ নদীর প্যারাবনে শিশু দুটি কেওড়া ফল কুড়াতে যায়। ঘণ্টা খানেক পর তাঁদের পানিতে ভাসতে দেখা যায়। এ সময় নদীতে থাকা জেলেরা তাঁদের উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিদুই শ্রমিক নিহতরাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় শাহরিয়ার স্টিল নামে একটি ইস্পাত কারখানায় ক্রেনের তার ছিঁড়ে গতকাল রোববার দুই শ্রমিক নিহত হয়েছেন। তাঁরা হলেন মো. জালালউদ্দীন (২৫) ও মো. আতিক (৩০)। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল সকাল ছয়টার কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকার শাহরিয়ার স্টিল মিলে ক্রেন দিয়ে মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় তাঁরা নিহত হন। নিজস্ব প্রতিবেদকজরিমানানোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল রোববার রাজধানীতে ১৩টি প্রতিষ্ঠানকে তিন লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করেছে। হাজারীবাগ, জিগাতলা, ধানমন্ডি, রামপুরা, বনশ্রী, মালিবাগ, বেইলি রোড ও মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালায় অধিদপ্তরের চারটি দল। ধানমন্ডির স্টার হোটেল অ্যান্ড কাবাবকে এক লাখ, জিগাতলার সুনামি রেস্টুরেন্টকে ৫০ হাজার, কলাবাগান এলাকায় মামা হালিমকে ৩০ হাজার, সাতমসজিদ এলাকায় কড়াই গোস্ত রেস্তোরাঁ ৫০ হাজার, বেইলি রোডের ফখরুদ্দীন ফুডসকে ৫০ হাজার, মগবাজারের আলাউদ্দিন সুইটকে ৫০ হাজার ও রামপুরার নিউ মেলা রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। নিজস্ব প্রতিবেদক