সংক্ষেপে সারা দেশ
শিশুহত্যা পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মো. মুজাহিদ নামের দেড় বছর বয়সের এক শিশুকে গলা টিপে হত্যা করেছে তাঁর আপন ফুফু। গতকাল সোমবার দুপুরে উপজেলার পুটিবিলা ইউনিয়নের পূর্ব তাঁতীপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় ঘাতক ফুফু খতিজা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক বলেন, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিসংঘর্ষে আহত ১০গোপালগঞ্জ শহরতলির চরমানিকদাহ গ্রামে গতকাল সোমবার জমির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিশুসহ ১০ জন আহত হয়েছে। শুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের সেকন মোল্লা ও এবাদত মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। গতকাল বিকেলে দুই পক্ষ কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গোপালগঞ্জ সদর থানার ওসি জাকির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে ও ১২টি রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি