সংক্ষেপে সারা দেশ
যুবলীগ নেতা গ্রেপ্তারগাছ কাটার অভিযোগে গতকাল বুধবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা যুবলীগের নেতা সেলিম মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে সেলিম মিয়া উপজেলার বকসীগঞ্জ হাটের ব্রিজসংলগ্ন জেলা পরিষদের বিশালাকৃতির একটি পাকুড়গাছের ডাল কেটে ফেলেন। খবর পেয়ে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেন। সাদুল্যাপুর থানার ওসি মজনুর রহমান বলেন, এ ঘটনায় মামলা করেছেন। গাইবান্ধা প্রতিনিধি।বিএসএফের হাতে আটক ঝিনাইদহের মহেশপুরের কুসুমপুর সীমান্তের কাছ থেকে গতকাল বুধবার সকালে ওমর আলী (১৫) নামের এক বাংলাদেশি কিশোরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের পরও বিএসএফ তাঁকে ফেরত দেয়নি। বিজিবি জানায়, ভারতীয় সীমান্তের ভেতরে ঘোরাফেরা করার সময় নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের বিশেষ দল তাকে আটক করে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।গণজাগরণ মঞ্চ মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তি করতে আপিল বিভাগে অবকাশকালীন বেঞ্চ চালু রাখার দাবিতে গণজাগরণ মঞ্চের দেওয়া স্মারকলিপি নেয়নি সুপ্রিম কোর্ট প্রশাসন। গতকাল বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ে গণজাগরণ মঞ্চের প্রতিনিধিরা স্মারকলিপি নিয়ে যান। এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এভাবে আদালতে স্মারকলিপি দেওয়ার সুযোগ নেই।’ নিজস্ব প্রতিবেদক।