সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কলেজের সাফল্যএবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের সেরা ২০-এ স্থান পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার দুটি কলেজ। এর মধ্যে বিজয়নগরের ইসলামপুর কাজী মোহামঞ্চদ শফিকুল ইসলাম কলেজ দশম স্থান অর্জন করেছে। কলেজটি থেকে ৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, পাসের হার ৯২ দশমিক শূন্য ৩ শতাংশ। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ১৭তম স্থান অর্জন করেছে। কলেজটি থেকে মোট ৯৯ জন জিপিএ-৫ পেয়েছেন আর পাসের হার ৭৯ শতাংশ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। উৎপাদন বন্ধইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের (জেএফসিএল) উৎপাদন পাঁচ দিন ধরে বন্ধ আছে। কারাখানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এক দিন কারখানাটির উৎপাদন বন্ধ থাকলে তিন কোটি টাকার লোকসান হয়। জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. ইখলাছ উদ্দীন বলেন, ইউরিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করে শিগগিরই সার উৎপাদনে যাওয়া হবে। তিনি আরও বলেন, গ্যাসের চাপ বৃদ্ধি না করা হলে হলে যেকোনো সময় আবার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।