সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রথমরাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে গত শনিবার উন্নত রোগনির্ণয় যন্ত্রের উদ্বোধন করা হয়েছে। বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত উদ্বোধনী ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, সাংসদ আসাদুজ্জামান খান কামাল, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ-আল কবির, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ ও সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে সম্প্রতি হাসপাতালে স্থাপন করা হয় জিই ব্র্যান্ডের ডিজিটাল এমআরআই ১.৫ টেসলা মেশিন। বাংলাদেশে এ ধরনের যন্ত্র এটিই প্রথম। বিজ্ঞপ্তি।