সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদন শুরু জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সারকারখানার যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ শেষ হয়েছে। এতে ছয় দিন পর গতকাল সোমবার থেকে কারখানাটিতে ফের উৎপাদন শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, কারখানার ইউরিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার সারের উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন কারখানায় তিন কোটি টাকা লোকসান গুনতে হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. ইখলাছ উদ্দীন জানান, উৎপাদন শুরু হলেও গ্যাসের চাপ বৃদ্ধি করা না হলে যেকোনো সময় তা আবার বন্ধ হয়ে যেতে পারে।সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিবিক্ষোভ-সমাবেশ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন চত্বরে গতকাল সোমবার বিকেলে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। রেলের দুর্নীতি, টিকিটের কালোবাজারি বন্ধ, যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ওই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশটিতে দলটির জেলা সমন্বয়ক কমরেড জয়নাল আবেদিন সভাপতিত্ব করেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিজামায়াতকর্মী গ্রেপ্তার পুলিশের কনস্টেবল গাজী ওমর ফারুক হত্যা মামলায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার গোবিন্দপুর ও ভেড়াখালী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা একটি হত্যা মামলার আসামি। হত্যাকাণ্ডের পর থেকে তাঁরা পলাতক ছিলেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ কারাদণ্ড বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত চার মাদকসেবীর প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান গতকাল সোমবার বিকেলে তাঁদের ওই সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুর পৌর শহরের শ্রীরামপুর পাড়ার গোলাম মোস্তফা, ধুনট রোডের মামুন সরকার, বনমরিচা গ্রামের শুক্কুর আলী ও শিবু প্রামাণিক। শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম বলেন, গতকাল শহরের বিভিন্ন স্থানে মাদক সেবনকালে পুলিশের অভিযানে এঁরা গ্রেপ্তার হন। শেরপুর (বগুড়া) প্রতিনিধি