সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজিবাইক উল্টে নিহত ১ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফতেহপুরে গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ইজিবাইক উল্টে জানু বেগম (৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিন যাত্রী। আহত ব্যক্তিদের উপজেলার রূপসদীর মাহাবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে একটি অটোবাইক ফতেহপুর থেকে মাছিমনগর যাওয়ার পথে ফতেহপুরে কালভার্ট এলাকায় গিয়ে উল্টে যায়। গুরুতর আহত জানু বেগমকে উদ্ধার করে পার্শ্ববর্তী মাহাবুবুর রহমান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।