সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষ দিয়ে মাছ নিধননেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের নিজহোগলা গ্রামের একটি মৎস্য খামারের ছয়টি পুকুরে গত বৃহস্পতিবার দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত খামার মালিক নায়েব আলী মণ্ডল দাবি করেন, এ ঘটনায় তাঁর প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে। পূর্বধলা থানার উপপরিদর্শক কাজী শহীদুল ইসলাম বলেন, পুকুরের মালিক বাদী হয়ে থানায় ডায়েরি করেছেন। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।১৪৪ ধারা জারি গ্রামবাসীর সংঘর্ষ এড়াতে ঘাটাইল উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে গত শুক্রবার ঈদের দিন ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। ঘাটাইল থানার ওসি ফজলুল কবির বলেন, ঈদের আগের দিন উভয় পক্ষ ঈদগাহ মাঠে আলাদাভাবে ঈদের নামাজ পড়ার ঘোষণা দিলে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ কামাল হোসেন ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেন। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি।মাঝি নিহতলঞ্চ থেকে ছোড়া শক্ত দড়ির আঘাতে গত বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরের নৌবন্দর এলাকায় মো. আহম্মেদ তালুকদার (৩২) নামের এক মাঝি নিহত হয়েছেন। তিনি নগরের ২৬ নম্বর ওয়ার্ডের টিয়াখালী এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার এমভি টিপু লঞ্চ থেকে ছোড়া দড়ির আঘাতে আহম্মেদ তালুকদার গুরুতর আহত হন। ঢাকায় নেওয়ার পথে রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি। বরিশাল অফিস।বোতাম আটকেফেনীর সোনাগাজীর চর লক্ষ্মীগঞ্জ গ্রামে গত শুক্রবার ঈদের দিন মো. ওমর ফারুক (৫) নামের এক শিশু গলায় বোতাম আটকে মারা গেছে। শিশুটি ওই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ওমর ফারুক একটি পাঞ্জাবির ধাতব বোতাম নিয়ে খেলতে খেলতে তা মুখে দেয়। বোতামটি তার গলায় আটকে যায়। রাতে সে মারা যায়। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।