সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিডগান ব্যবহারযানবাহনের গতি নিয়ন্ত্রণে গতকাল সোমবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার ধেরুয়া নামক স্থানে স্পিডগান (গতি পরিমাপক যন্ত্র) ব্যবহার শুরু হয়েছে। এটি ব্যবহার করে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৫ চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মির্জাপুরের গোড়াই মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম বলেন, স্পিডগান ব্যবহার করে যানবাহনের গতি নির্ভুলভাবে পরিমাপ করা যায়। তাই এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করতে পারবে না।  মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিমানববন্ধনএইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে গতকাল সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের জিপিএ-৫ না পাওয়া শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব। জিপিএ-৫ না পাওয়া কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদারের কাছে শিক্ষামন্ত্রী বরাবর একটি সঞ্চারকলিপি পেশ করেন।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা