সংক্ষেপে সারা দেশ
বাল্যবিবাহ রোধব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাল্যবিবাহ রোধে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গত বুধবার রাতে কাঞ্চনপুর গ্রামের কৃষক সহিদ মিয়ার ছেলে সজল মিয়ার (১১) সঙ্গে ছয়ফুল্লাকান্দির মৃত জজ মিয়ার মেয়ে মুক্তা আক্তারের (৯) বুধবার রাতে কনের বাড়িতে বিয়ে হওয়ার কথা ছিল। এ খবর শুনে ইউএনও এ টি এম কাউছার হোসেনের নির্দেশে ছয়ফুল্লাকান্দি ইউপির চেয়ারম্যান আমিনুল ইসলাম কনের বাড়িতে গিয়ে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বললে দুই পক্ষই বিয়ে ভেঙে দিতে রাজি হয়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ২২ যুবককে পিটুনি চট্টগ্রামের রাউজান পৌরসভার মুন্সিঘাটা ঢালাইরকুল এলাকায় পিকনিকে যাওয়া ২২ যুবককে আটক করে পিটিয়ে ন্যাড়া করে তাঁদের কাছে থাকা টাকা ও মুঠোফোন কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার কয়েকজন যুবক জানান, তাঁরা ২২ বন্ধু মিলে গতকাল দুপুরে পিকিনিকের উদ্দেশ্যে ট্রাকযোগে ফয়’স লেকে যাত্রা শুরু করেন। মুন্সিঘাটা ঢালাইরকুল এলাকায় পৌঁছালে ৫০-৫৫ জনের একদল দুর্বৃত্ত ট্রাকটি আটক করে তাঁদের পিটুনি দিয়ে নগদ টাকা ও মুঠোফোন কেড়ে নেয়। পরে ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেয়। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিবজ্রপাতে মৃত্যু পাবনার ফরিদপুর উপজেলার আরকান্দি গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে ফজর আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ওই গ্রামেই। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে টিপটিপ বৃষ্টি হচ্ছিল। ফজর আলী বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে মাছ ধরতে যান। এ সময় একটি বজ্রপাত তাঁকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আরকান্দি গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাবনা অফিস