সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের ছাদ থেকে পড়ে ট্রেনের ছাদ থেকে দুই বগির মাঝখানে পড়ে গিয়ে গতকাল শুক্রবার লালমনিরহাটের বুড়িমারী উপজেলার রেলক্রসিংয়ের কাছে এক যুবকের মৃত্যু হয়েছে। পাটগ্রাম রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বুড়িমারীর কাছে ঘুণ্টি নামক স্থানে লালমনিরহাটগামী একটি ট্রেনের ছাদে থাকা এক যুবক লাইনের ওপরে থাকা বৈদ্যুত্যিক তারের সঙ্গে ধাক্কা লেগে দুই বগির মাঝখানে পড়ে যায়। রেললাইনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি দুই গাঁজাসেবীর কারাদণ্ড বরগুনার তালতলী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে দুই গাঁজাসেবীকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার অঙ্কুজানপাড়ার হারুন অর রশিদ (২৫) ও সদর উপজেলার সোনাখালী গ্রামের আবদুস সালাম (২৭)। কারাদণ্ডের আদেশ দেন বরগুনার সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান। এর অগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রাম থেকে গাঁজা সেবনরত অবস্থায় তাঁদের আটক করে পুলিশ। আমতলী (বরগুনা) প্রতিনিধি তরুণীর মৃতদেহ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের নওড়া গ্রামের একটি খাল থেকে গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা এক তরুণীর (আনুমানিক ২২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী মৃতদেহটি দেখে পুলিশে খবর দেয়। গতকাল শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ফরিদপুর অফিস