সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনমানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানের মুক্তির দাবিতে গতকাল শনিবার সকাল ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। অধিকারের নওগাঁ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য দেন অধিকারের নওগাঁ শাখার মানবাধিকার সংরক্ষক মুরাদ চৌধুরী, মানবাধিকার কর্মী বেলায়েত হোসেন, হারুন-অর-রশিদ চৌধুরী, জাকারিয়া হোসেন, মিনহাজ উদ্দিন, সাংবাদিক শাহজাহান আলী, আবদুল আজিজ, এ কে সাজু প্রমুখ। মানববন্ধনে অন্যদের সঙ্গে ছাত্ররাও অংশ নেয়।নওগাঁ প্রতিনিধিপোনা জব্দভারতে পাচারকালে গতকাল শনিবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বড়ালী সীমান্তে দুই লাখ চিতল মাছের পোনা জব্দ করেছে বিজিবি। এ সময় পাচারকাজে ব্যবহূত দুটি ইঞ্জিনচালিত ভ্যানও আটক করা হয়েছে। তবে পোনা চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। জানা গেছে, বড়ালী এলাকা থেকে বিজিবির একটি টহল দল দুটি ইঞ্জিনচালিত ভ্যান পোনাগুলো আটক করে।নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাট্রান্সফরমার বিকলফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লায় গত শুক্রবার রাতে বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এতে ওই এলাকার দুই শতাধিক বিদ্যুতের গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) বিমল কান্তি দাস বলেন, রাতে অবৈধভাবে ব্যাটারিচালিত অটোবাইক চার্জ দেওয়া হয়। এ জন্য ট্রান্সফরমারের ওপর বেশি চাপ পড়ে সেটি পুড়ে গেছে। ফরিদপুর অফিসকৃষকের মৃত্যুফরিদপুরের যদুরদিয়া বেড়িবাঁধ এলাকায় গত শুক্রবার রাতে সাপের ছোবলে মাইনুদ্দিন শেখ (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি নগরকান্দা উপজেলার ডাঙ্গি বাঙ্গালকান্দি গ্রামের মোসলেম শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তালমা থেকে বাড়ি যাওয়ার পথে মাইনুদ্দিন সাপের কামড়ের শিকার হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।ফরিদপুর অফিস