সংক্ষেপে সারা দেশ
গুলিতে তরুণ আহতফরিদপুরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহত হয়েছেন টিটন আলী (৩০) নামের এক তরুণ। গতকাল রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে শহরের মাইটা গোরস্থান এলাকায়। গুলি টিটনের মাথার চামড়া কিছুটা ভেদ করে বের হয়ে যায়। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টিটন ওই এলাকার রুস্তম আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার গোলদার বলেন, পূর্বশত্রুতার জের ধরে গোপালপুর মহল্লার আক্তার হোসেন ওরফে হাতকাটা আক্তারের গুলিতে আহত হয়েছেন টিটন। ফরিদপুর অফিস।দুর্নীতি বেড়েছে এলডিপির চেয়ারম্যান সাংসদ অলি আহমদ বলেছেন, দেশে দুর্নীতি ও মিথ্যাচার ব্যাপক হারে বেড়ে গেছে। সমাজে সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে। এসব সামাজিক অবক্ষয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে সব ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষাক্ষেত্রে মা-বাবা, অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। শিক্ষার জন্য বয়স ও সময় লাগে না। গতকাল রোববার চন্দনাইশ উপজেলার মমতাজ বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতাজ বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি।জরিমানাজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল রোববার ঢাকা মহানগরের কয়েকটি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে ১০ প্রতিষ্ঠানকে এক লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি। ন্যূনতম মজুরিন্যূনতম মূল মজুরি আট হাজার টাকা করার দাবি জানিয়ে পোশাকশ্রমিক ও কর্মচারীদের জন্য মজুরিকাঠামোর প্রস্তাব করা হয়েছে। মজুরিকাঠামোর প্রস্তাব দিয়েছে ১৪টি সংগঠনের সমন্বয়ে গড়া গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা পরিষদ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল রোববার এ প্রস্তাব পেশ করা হয়। বিজ্ঞপ্তি।