সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যারিটি ইভেন্টঅসহায় ও এতিম শিশুদের সাহায্যার্থে নভেম্বর ফটোগ্রাফি ও নভেম্বর আর্ট কিচেন যৌথভাবে সম্প্রতি দুটি কর্মসূচি আয়োজন করে। নন্দন পার্কে অনুষ্ঠিত এ কর্মসূচির অধীনে ‘ঈদ স্পেশাল ফটোশুট ও লাইভ কার্টুন ইভেন্ট’ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি থেকে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলাম অরফানেজ ট্রাস্টে। কর্মসূচি নিয়ে কথা বলেন নন্দন পার্কের পরিচালক এনামুল হক চৌধুরী, নভেম্বর আর্ট কিচেনের অন্যতম উদ্যোক্তা ও কার্টুন পত্রিকা উন্মাদ-এর কার্টুনিস্ট মোরশেদ মিশু এবং অনুষ্ঠানের আরেক উদ্যোক্তা ফয়সাল মো. শান। বিজ্ঞপ্তি।পুনর্মিলনী-সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী-সংক্রান্ত এক জরুরি সভা ৩১ আগস্ট শনিবার বেলা তিনটায় সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন ছাত্রীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন পুনর্মিলনী উদ্যোক্তারা। বিজ্ঞপ্তি।