সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ও গুলি উদ্ধাররাজধানীর জুরাইন, আরমানিটোলা, যাত্রাবাড়ী ও গুলশান এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১৪টি গুলি, দুই হাজার ৯০০ বোতল ফেনসিডিলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্র জানায়, গত মঙ্গলবার বেলা আড়াইটা থেকে রাত ১১টা পর্যন্ত ডিবি পুলিশ রাজধানীতে এসব অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির সহকারী কমিশনার রহমতউল্লাহ চৌধুরী ও জাহাঙ্গীর আলম এবং লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার মাহমুদা আফরোজ। এসব ঘটনায় কদমতলী, বংশাল, যাত্রাবাড়ী, রামপুরা ও গুলশান থানায় পৃথক পাঁচটি মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক।লাশ উদ্ধারঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের মাঠে গতকাল বুধবার ভোরে মফিজুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি চরমপন্থী দলের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, মফিজুর সদর উপজেলার হরিপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করতে পারে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, মাধবপুর গ্রামের মাঠে একটি পাটখেতের পাশে লাশ পড়ে থাকতে দেখে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য মফিজুরের বলে এলাকাবাসী শনাক্ত করেন। ওসি আরও জানান, মফিজুরের বিরুদ্ধে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ।