সংক্ষেপে সারা দেশ
একজনের কারাদণ্ডমাদক রাখার দায়ে নড়াইলে সাইদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আবদুল মতিন এই দণ্ডাদেশ দেন। সাইদুলের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামে। এ ঘটনায় নড়াইলের কালিয়া থানায় মামলা হয়। নড়াইল প্রতিনিধি।শ্রমিক নিহতকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে একটি পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে মনিরুল ইসলাম (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামে। পুলিশ জানায়, গতকাল ভোরের দিকে এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।শিক্ষাক্রম পরিমার্জন মাধ্যমিক স্তরে পরীক্ষামূলকভাবে চালু করা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের উপযোগিতা যাচাই করবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এর ভিত্তিতে শিক্ষাক্রম পরিমার্জন করা হবে। গতকাল বৃহস্পতিবার মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে এ-সংক্রান্ত কর্মপরিকল্পনার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, কর্মপরিকল্পনা অনুযায়ী দেশের ৬০টি স্কুলের ৯০০ শিক্ষক, এক হাজার ৬৮০ জন শিক্ষার্থী ও ২৪০ জন অভিভাবকের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। এ লক্ষ্যে ছয়জন বিশেষজ্ঞের সমন্বয়ে সাতটি দল গঠন করা হয়েছে। তারা প্রতিটি স্কুলে অন্তত ছয় দিন করে অবস্থান করে তথ্য গ্রহণ করবে। তারা শ্রেণী কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রধান শিক্ষক ও বিষয়ভিত্তিক শিক্ষকের সাক্ষাৎকার গ্রহণ করবে। নিজস্ব প্রতিবেদক।